প্রকাশিত: ০১ অগাস্ট, ২০২৬ ০৩:২৬:৫৭
প্রজন্ম ডেস্ক: রাজধানীর ফার্মগেট ও মিরপুর ১০ নম্বর মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু নিয়ে আতঙ্ক ছড়িয়েছে। তবে তল্লাশি চালিয়ে মিরপুরে ব্যাগ থেকে বোমা বা বিস্ফোরকের পরিবর্তে পান, সুপারি ও জর্দার কৌটা এবং ফার্মগেটে একটি পরিত্যক্ত বস্তা পাওয়া গেছে।
শনিবার (আগস্ট ০১) দুপুরে এই বোমা আতঙ্ক ছড়ায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, প্রথম ঘটনায় মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে বোমা সদৃশ বস্তু থাকার সংবাদের ভিত্তিতে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক ব্যাগটি এক্স-রে স্ক্যান করে।
স্ক্যানে কৌটাসদৃশ একটি বস্তুর ইমেজ দেখা গেলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরে ব্যাগ খুলে দেখা যায়, ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি।
ফার্মগেট স্টেশনে বোমা আতঙ্কের বিষয়ে ডিসি নিয়াজ মেহেদী বলেন, দ্বিতীয় ঘটনায় তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরে বোমা সন্দেহের সৃষ্টি হলে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করেন। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, এর ভেতরেও কোনো ধরনের বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।
ডিএমপি জানিয়েছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। একইসঙ্গে সন্দেহজনক কোনো বস্তু বা পরিস্থিতি দেখলে আতঙ্কিত না হয়ে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
মেট্রো স্টেশনে ‘বোমা’ আতঙ্ক: তল্লাশিতে মিলল পান-জর্দার কৌটা
১৯ জুলাই : কারফিউ-সেনা মোতায়েন, ইন্টারনেটহীন দেশে ছিল মৃত্যু উপত্যকা
সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২
টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা
বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি , সাগরে ৩ নম্বর সংকেত
অভিনেত্রী শাওন, মাহি ও ফারজানার বিরুদ্ধে থানায় জিডি
ফায়ার সার্ভিস স্টেশন পরিদর্শন করলেন এটিএম আজহার এমপি
১০ তলা থেকে পড়ে ইব্রাহিমের মৃত্যু: লাশ আটকে ছিল কার্নিশে
সরকারি অর্থ খরচ করে সিটি প্রশাসকরা ভোটের প্রচার চালাচ্ছেন : আসিফ মাহমুদ
ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে গিয়ে লাইনচ্যুত উদ্ধারকারী ট্রেন